বিজ্ঞাপন

বিএনপিকর্মী খুনের মামলা

ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাচান এ আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ এলাকা থেকে র‍্যাব-১ এর মেজর আবীরের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এনআর/এসএম

বিজ্ঞাপন