• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

স্ত্রীসহ সাবেক এমপি শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৪, ১৬:১২
অ+
অ-
স্ত্রীসহ সাবেক এমপি শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আমির হোসেন আমুর দুর্নীতি অনুসন্ধানে দুদক
হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি

বিজ্ঞাপন

এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ