• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

জেড আই খান পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৪, ১৩:২০
অ+
অ-
জেড আই খান পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এই মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

সোমবার (২১ অক্টোবর)  দুপুরে এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বলেন, বাদী বাকের সাহেব আজ আমার কাছে একটি আবেদন করেছেন। আবেদনে তার মামলার এজাহারে জেড আই খান পান্নাকে ভুলবসত আসামি করেছেন উল্লেখ করে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা নিতে বলেছেন। আমি আবেদনটি গ্রহণ করেছি, সে অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আইনজীবী জেড আই খান পান্নার হাইকোর্টে আগাম জামিন
আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

এদিকে মামলা সূত্রে জানা যায়, মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে  এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, আহাদুল ইসলামের বাবা মো. বাকের বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নারসহ মোট ১৮০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখছি আমরা।

এদিকে মামলার এজাহারে সূত্রে, গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময়  আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন খ্যাতিমান আইনজীবী জেড আই খান পান্না। জেড আই খান পান্না আন্দোলনকালিন আটক ছাত্র সমন্বয়কদের ছাড়াতে আইনি লড়াই চালান। প্রচণ্ড সমালোচনা করেন শেখ হাসিনার সরকারের।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলাছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন