• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
আদালত প্রাঙ্গণে তাপসের মা

‘তাপস বিপথগামী হয়ে থাকলে এর জন্য শেখ হাসিনা দায়ী’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৪, ১১:৫১
অ+
অ-
‘তাপস বিপথগামী হয়ে থাকলে এর জন্য শেখ হাসিনা দায়ী’

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার মা মেহের নিগার চঞ্চল।  

বিজ্ঞাপন

তিনি বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাতে সে জড়িত নয়। যদি বিপথগামী হয়েই থাকে এর জন্য শেখ হাসিনা দায়ী।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
সালমান-অনিসুলসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

বিজ্ঞাপন

তাপসের মা বলেন, ২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেওয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে বারো বারও তার দেখা পাইনি। তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেওয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।

মেহের নিগার বলেন, অপরাজনীতির কারণে ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি নেই। 

তিনি বলেন, আমি ব্যথিত, দুঃখিত। তার বিরুদ্ধে যে অপরাধের মামলা দিয়েছে তা ঘৃণ্যতম কাজ, রাষ্ট্রবিরোধী কাজ। আমার সন্তান কখনোই এই কাজে জড়িত হতে পারে না। তার দ্বারা এ কাজ হতে পারে না। আমরা তাকে সেই শিক্ষা দিইনি। সে এ কাজ করবে না, সেই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। এই বয়সে তার জন্য একটু সাহায্য চাচ্ছি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী তাকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেন গান বাংলার তাপস।

গত সোমবার উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়।

এনএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে