• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-শাহজাহান খানসহ ৭ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪, ১০:৫৫
অ+
অ-
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-শাহজাহান খানসহ ৭ জন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর তিন থানার পৃথক চার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, শাহজাহান খানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

অন্যরা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রেজাউল করিম, যুবলীগ নেতা কবির হোসেন।

সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন

রিমান্ড শেষে কারাগারে তাপস-শমী কায়সার
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সরকার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

বিজ্ঞাপন

পল্টন থানার শামীম হত্যা মামলায় শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ