• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ১৫:৪১
অ+
অ-
সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে
বামে হাজী সেলিম, ডানে ছেলে সোলাইমান সেলিম। ছবি- ঢাকা পোস্ট

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক প্ল্যাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য নথি প্রাপ্তি সাপেক্ষে দিন ধার্য করবেন আদালত। 

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন

সাবেক এমপি মুকুল কারাগারে
মানি লন্ডারিং মামলায় অব্যাহতি পেলেন ফালু

বিজ্ঞাপন

জানা যায়, ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালানস্থ কাজল প্ল্যাস্টিক কারখানায় কাজ করতো। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় রাকিব। তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন মামলাটি দায়ের করেন।

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারকারাগারমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে