• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
অ+
অ-
অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সিঙ্গাপুরে অর্থ পাচার করার অভিযোগে হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আজমল হোসেন।

আরও পড়ুন

পদত্যাগ করলেন জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেন
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের হাইকোর্টে জামিন
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিজ্ঞাপন

আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচার করার অভিযোগে হওয়া মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

এমএইচডি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপিহাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী