• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
অ+
অ-
এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ 

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের পক্ষে ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. আবু সাইদ।

আরও পড়ুন

১০৯২ কোটি টাকা লোপাট, ফাঁসলেন এস আলমের ছেলেসহ ৫৮ জন
সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’

বিজ্ঞাপন

দুদকের প্রসিকিউশন বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখায় ১২৫ হিসাবে বিপুল অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে এটি সামনে আসে। 

প্রাথমিকভাবে জানা গেছে, সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অবৈধভাবে উপার্জিত অর্থ গোপনের উদ্দেশ্য এসব হিসাবে জমা রেখেছেন। যে কোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভবনা রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ১২৫টি হিসাবের ২২ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১৯১ টাকা ফ্রিজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। 

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতিব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক