• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ড. সামিনা লুৎফাকে অধ্যাপক পদে পদোন্নতি দিতে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ২১:৪১
অ+
অ-
ড. সামিনা লুৎফাকে অধ্যাপক পদে পদোন্নতি দিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে আগামী ৩০ দিনের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সামিনা লুৎফার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে একটি অধ্যাপক পদের জন্য যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, সামিনা লুৎফা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনেই আবেদন করেছিলেন। তবে আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কোনো ধরনের সহযোগিতাই করেনি, তাকে কোনো তথ্য দেওয়া হয়নি, এমনকি তথ্য দেওয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু বিভাগের উন্নয়ন ও সমন্বয় সংক্রান্ত যে কো-অর্ডিনেশন এবং ডেভেলপমেন্ট কমিটি আছে, সেখান থেকে তাকে জানানো হয় যে, তার সব যোগ্যতা আছে। পরবর্তীতে রাজনৈতিক মতাদর্শ ও বিভিন্ন অ্যক্টিভিজমের কারণে তাকে বাদ দেওয়া হয় বলে উল্লেখ করেন সামিনা লুৎফা। তিনি অভিযোগ করেন যে, সিলেকশন বোর্ড তার জন্য সুপারিশ না করে যিনি তার আট বছর পরে ওই বিভাগে যোগদান করেছেন, তাকে অধ্যাপক পদে নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি লিগ্যাল নোটিশ দেন, আপিল করেন। কিন্তু এসবে কাজ না হওয়ায় পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করেন ড. সামিনা লুৎফা।

বিজ্ঞাপন

এমএইচডি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতহাইকোর্টঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

Google News
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ