• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬
অ+
অ-
সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রিট

সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলা সমূহের শুনানি সরাসরি সম্প্রচার করার (Live Streaming) নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) আইনজীবী, আইনের ছাত্রসহ ১০ জন এই রিট মামলা দায়ের করেন। 

রিটকারীরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং ৪ জন আইনের ছাত্র।

আরও পড়ুন

সালমান-আনিসুল-পলকসহ ১২ জন নতুন মামলায় গ্রেপ্তার
তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল

বিজ্ঞাপন

রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সমূহ live streaming করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। 

রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা সমূহের শুনানি তেন সরাসরি সম্প্রচার করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে একটি নাতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে যেন আপিল বিভাগে চলমান গুরুক্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে logistic সহযোগিতা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে রিটে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এমএইচডি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতসুপ্রিম কোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন