• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫২
অ+
অ-
হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল ফের রিমান্ডে
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্যানচালক ইনছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

আরও পড়ুন

সালমান-আনিসুল-পলকসহ ১২ জন নতুন মামলায় গ্রেপ্তার
আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক আইনমন্ত্রীর কাছে বিচার বিভাগের দৈন্যদশা তুলে ধরলেন বিচারক

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৩ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইনছান। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছরের ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতরিমান্ডআনিসুল হক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন