• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক অর্থমন্ত্রী কামালের একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫
অ+
অ-
সাবেক অর্থমন্ত্রী কামালের একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ থাকায় সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ (আ হ ম) মুস্তফা কামালের একান্ত সচিব ফরিদ আজিজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সহকারী পরিচালক ও টিম লিডার (অনুসন্ধান টিম) মুহাম্মদ শিহাব সালাম।

আবেদনে বলা হয়, ফরিদ আজিজসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

আরও পড়ুন

আসামিকে রিমান্ডে অমানবিক নির্যাতন : পুলিশ কর্মকর্তা সহিদুলকে তলব
সাবেক প্রতিমন্ত্রী এনাম রিমান্ড শেষে কারাগারে
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফরিদ আজিজ গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় তিনি দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায়, ফরিদ আজিজ যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।

দুদকের পক্ষে শুনানি শেষে বিচারক তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন