• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
প্রশ্নফাঁস

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো আলোচিত আবেদ আলীকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭
অ+
অ-
দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো আলোচিত আবেদ আলীকে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককেও গ্রেপ্তার দেখানো হয়। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহিবুল হককে পৃথক তিন ও আবেদ আলীকে এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গত ২৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মুহিবুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আজ ৩ ফেব্রুয়ারি ধার্য করেন। 

আরও পড়ুন

সাবেক এমপি সোলায়মান সেলিম রিমান্ডে
সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

বিজ্ঞাপন

এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়।

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাকারাগারআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে