• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

রাবির আরবি বিভাগের চেয়ারম্যান ছবিরুলকে অব্যাহতির আদেশ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫
অ+
অ-
রাবির আরবি বিভাগের চেয়ারম্যান ছবিরুলকে অব্যাহতির আদেশ স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ছবিরুল ইসলামকে তার পদ ও সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তার দায়িত্বপালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিজ্ঞাপন

একইসঙ্গে ছবিরুল ইসলামকে দেওয়া অব্যাহতি আদেশটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করে হবে না এবং কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরবি বিভাগের চেয়ারম্যান পদে তার তিন বছরের মেয়াদ সম্পূর্ণ করা পর্যন্ত পুনর্বহালের নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ মোট চার বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম মাহিদুল ইসলাম সজিব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেবিচকের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট
শাহবাগে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা
খেতাবপ্রাপ্ত আহত মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া কেন? আদালতে শমসের মবিন

ড. ছবিরুল জানান, আরবি বিভাগের শিক্ষকদের একটি সুবিধাবাদী গ্রুপ জোরপূর্বক ও অন্যায়ভাবে আমার অনুপস্থিতিতে ২০২৪ সালের ২০ নভেম্বর আমার অফিস দখল ও সেখানে লুটপাট চালায়। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের আইনের তোয়াক্কা না করে তারা অবৈধভাবে আমার বিরুদ্ধে ‘অনাস্থা’ প্রস্তাব পাস করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনাস্থা প্রস্তাবকে আমলে নিয়ে তাকে প্রথমে চেয়ারম্যান পদ ও পরবর্তী সময়ে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অন্যায়, অবৈধ, স্বেচ্ছাচারীভাবে অব্যাহতি দিয়েছে যা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর পরিপন্থি। 

এমএইচডি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টশিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র