• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫
অ+
অ-
বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে বিএনপির ৫২৪ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।

বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন।

তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বরাবর আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও অন্যান্যদের নির্বিচারে গুলি করে, নির্যাতন করে ও ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা করে শহীদ করায়, বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত করে আসামিদের বিরুদ্ধে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভাগ দ্বারা তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল

জুলাইয়ে মোহাম্মদপুরে ৯ হত্যানানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল