• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

নগদে প্রশাসক নিয়োগ বৈধ : হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩
অ+
অ-
নগদে প্রশাসক নিয়োগ বৈধ : হাইকোর্ট

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে ‘নগদে প্রশাসক নিয়োগ বৈধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত  হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে।

এতে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদে’ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। পরে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ‘নগদে’ প্রশাসক নিয়োগ প্রশ্নে রুল জারি করেন। এই রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রশাসকের নীতিগত কার্যক্রম পরিচালনা নিয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট প্রশাসকের অভ্যন্তরীণ বিষয়ে কার্যক্রম পরিচালনায় পক্ষগুলোকে অন্তর্বর্তী সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে রুলের চূড়ান্ত শুনানি শেষে রিটটি গ্রহণযোগ্য নয় বলে রুল ডিসচার্জ (খারিজ) করে রোববার রায় দেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার, মুস্তাফিজুর রহমান খান, আবুল কালাম খান ও মো. জামিলুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও আইনজীবী সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টনগদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট