• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কী বলতে চাইলেন পলক?

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬
অ+
অ-
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কী বলতে চাইলেন পলক?
জুনাইদ আহমেদ পলক/ছবি-ঢাকা পোস্ট

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ (মঙ্গলবার) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে আদালত আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

হাসিনার সহযোগী ৪৫ জনের তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বিজ্ঞাপন

dhakapost

ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা তাদের কুশল জানতে চান। কেউ কেউ উত্তর দেন, কেউ কোনো কথা না বলে প্রিজন ভ্যানের দিকে চলে যান। এ সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন।’

প্রিজন ভ্যানে ওঠানোর পরও সাংবাদিকদের উদ্দেশে কথা বলার চেষ্টা করেন পলক। এ সময় তাকে ‘লড়াই করে বাঁচতে হবে’ বলতেও শোনা যায়। 

dhakapost

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে এদিন ট্রাইব্যুনালে হাজির করানো হয়।

বিজ্ঞাপন

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ