• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩
অ+
অ-
প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও তিনজন রিমান্ডে

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এ দিন তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. দ্বীন ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন
উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা
কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো ‘কব্জি কাটা গ্রুপ’

বিজ্ঞাপন

এর আগে এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রয় নামে দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও সঙ্গে থাকা নারী ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিমান্ডআদালতঢাকা সিটিঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ