• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

চৌধুরী নাফিজ সরাফাতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯
অ+
অ-
চৌধুরী নাফিজ সরাফাতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌধুরী নাফিজ সরাফাত / ফাইল ছবি

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগী পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞা আবেদন করেন।

আরও পড়ুন

চৌধুরী নাফিজ সরাফাতের দুবাইয়ে ফ্ল্যাট ও ভিলা জব্দের আদেশ
পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের পদত্যাগ

আবেদনে বলা হয়েছে, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। তবে তার অবর্তমানে তার দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ দুজন ব্যক্তি তার সহযোগী হিসেবে কাজ করছেন মর্মে গোপন সূত্রে ও প্রাপ্ত তথ্য প্রমাণে পাওয়া যাচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। 

বিজ্ঞাপন

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন