• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

কুসিকের সাবেক মেয়র তাহসীন বাহারের ফ্ল্যাটসহ ৩ কোটি টাকা ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ১৪:২৮
অ+
অ-
কুসিকের সাবেক মেয়র তাহসীন বাহারের ফ্ল্যাটসহ ৩ কোটি টাকা ফ্রিজ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহারের উত্তরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট ক্রোক (জব্দ) ও ৯ ব্যাংক অ্যাকাউন্টের ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাহসীন বাহারের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১৪শ ৭৪ দশমিক ৫৪ বর্গফুটের একটা ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩২ লাখ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার কুমিল্লার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি  ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানায় অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নামীয় ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

তদন্তকালে আসামি তাহসীন বাহারের অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য এসব স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ