• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ফ্রিজ, ৯৫৭ বিঘা জমি ক্রোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ ২০২৫, ১৬:৩৭
অ+
অ-
সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ফ্রিজ, ৯৫৭ বিঘা জমি ক্রোক

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩ কোম্পানির ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা ধরা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল এসব অস্থাবর-স্থাবর সম্পদ ফ্রিজ ও ক্রোকের আবেদন করেন। 

শেয়ার ফ্রিজের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের ৭ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন

আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের
দেশে-বিদেশে সাইফুজ্জামানের যত সম্পত্তি অবরুদ্ধের তালিকায়

বিজ্ঞাপন

জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো অনার হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে। ফলে, উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রদান না করা হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায়, উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ মোতাবেক ক্রোক করা একান্ত প্রয়োজন।

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল