• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
সন্ত্রাস বিরোধী আইনের মামলা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রিমান্ড, নতুন করে গ্রেপ্তার নেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫, ১৭:৪৭
অ+
অ-
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রিমান্ড, নতুন করে গ্রেপ্তার নেত্রী

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহবাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালের (৪৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠান আদালত।

আরও পড়ুন

ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে মামলা
গুলিতে ইমামের পা হারানোর ঘটনায় ওসিসহ ৩১ জনের নামে মামলা

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগানের পান্থপথের আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামিরা একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এ ছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে।

সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতছাত্রলীগরিমান্ডমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ