• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ধর্ষণ মামলায় খালাস পেলেন সাবেক উপসচিব রেজাউল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ১৪:১৭
অ+
অ-
ধর্ষণ মামলায় খালাস পেলেন সাবেক উপসচিব রেজাউল

কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় সাবেক উপসচিব এ কে এম রেজাউল করিম রতনকে (৬০) খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এদিন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা থাকাকালে রেজাউল করিম রতন ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ওই সময় কলেজে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এরপর বিয়ের আশ্বাসে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে ২০১৭ সালের ১২ জুন আসামি রেজাউল করিম তার অফিসে ডেকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভুক্তভোগীকে পান করান এবং ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। পরে এই ঘটনার ভিডিও আছে বলে ভয় দেখিয়ে এক বছর ধরে ভুক্তভোগীকে ধর্ষণ করে চলেন আসামি রেজাউল।

আরও পড়ুন

গির্জায় সুব্রত বৈদ্য হত্যা মামলায় সব আসামি খালাস
রাজধানীতে উপাধ্যক্ষ খুন, গ্রেপ্তার দম্পতির দায় স্বীকার
কামরাঙ্গীরচরে কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০১৮ সালের ২৮ জুলাই ধানমন্ডি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কুইন আক্তার। একই বছরের ২৫ জুন মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সহিদুল ইসলাম। মামলার বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ বলেন, এ মামলার রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

এনআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলাধর্ষণঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড