• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫, ১২:২১
অ+
অ-
জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

আদালতের আদেশ অমান্য করায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন না করলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, হাইকোর্ট এর আগে নির্দেশ দেন যে, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তবে তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। একপর্যায়ে গত ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে লিখিতভাবে গ্যাস সংযোগ পুনরায় চালুর অনুরোধ করে।কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এমতাবস্থায়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দাখিল করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়