• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক এমপি হাবিবর রহমানের ৭ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ১৪:০৮
অ+
অ-
সাবেক এমপি হাবিবর রহমানের ৭ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের ৭টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

ঋণ জালিয়াতি : আইএফআইসি ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল এসব হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি হাবিবর রহমান এবং তার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পদ কোনো প্রক্রিয়ায় যাতে হস্তান্তর না করতে পারেন এজন্য ফ্রিজ আদেশ হওয়া আবশ্যক।

বিজ্ঞাপন

আদালত শুনানি শেষে এসব ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।

এনআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুদকদুর্নীতিঅপরাধমামলাব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন