• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

স্ত্রীসহ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ১৪:১৫
অ+
অ-
স্ত্রীসহ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আসামি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

এদিন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে গত বছরের ১৫ অক্টোবর দুদকের আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন একই আদালত। দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল শুনবেন হাইকোর্ট

সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তার বাবা মোহাম্মদ আসাদুজ্জামান সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এনআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন