• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

‘বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫, ২২:৪৯
অ+
অ-
‘বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাভডোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি। আল্লাহর রহমতে নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর কোনও চাপ প্রয়োগ করবে না।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশ জিয়া পরিবারের জন্য অপেক্ষা করছে। কখন খালেদা জিয়া দেশে আসবেন, কখন তারেক রহমান ফিরে আসবেন। তারেক রহমান এসে দেশের দায়িত্বভার বুঝে নিবেন। 

আরও পড়ুন

জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই : আবু হানিফ
নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ প্রধান ভূমিকা পালন করে থাকে। যে দেশের বিচার ব্যবস্থা যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত শক্তিশালী। ফ্যাসিস্ট সরকারের আমলে তারেক রহমানের মামলার বিচার মোমবাতি জ্বালিয়ে হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছিল। আমরা দিনের বিচার রাতে দেখতে চাই না।

তিনি বলেন, বিচার বিভাগের মেরুদণ্ড শুধুমাত্র সোজায় নয়, শক্তিশালী হিসেবে দেখতে চাই। যখন বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করবে তখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বাধীন, সার্বভৌম ও নিরপেক্ষ বিচার বিভাগ দেখতে চাই।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাভডোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা দায়রা জজ হেলাল উদ্দিন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম ভূইয়া, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাভডোকেট সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদবিএনপিআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু