• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১৩:৫৩
অ+
অ-
স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় হতে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

আরও পড়ুন

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : ১৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা : তিন জনের মৃত্যুদণ্ড
শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

বিজ্ঞাপন

এদিন শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির ছিলেন।

জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি