• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫, ১৩:৪৩
অ+
অ-
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শুক্রবার তার নিয়োগ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম।

গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিচার বিভাগের পৃথক সচিবালয় খসড়া চূড়ান্ত
শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড, মা খালাস

অ্যাডভোকেট এরশাদ হোসাইন রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলো #বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী আফরোজ পারভীন সিলভিয়া। 

আওয়ামী লীগের বিচার বুঝি এভাবেই চলবে?

বিজ্ঞাপন

এভাবে শতশত আইনজীবী সিলভিয়ার নিয়োগ বাতিলের দাবিতে ফেসবুক সোচ্চার হন।

এমএইচডি/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল

জুলাইয়ে মোহাম্মদপুরে ৯ হত্যানানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল