• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন : টিকটকার তোহা কারাগারে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪১
অ+
অ-
জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন : টিকটকার তোহা কারাগারে

সাইবার আইন ও প্রতারণার মামলায় টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনে প্রমোশন করার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (১৪ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

dhakapost

আরও পড়ুন

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড ৫ হাজার টাকা
হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দুর্নীতির মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

বিজ্ঞাপন

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়। মামলার পর সোমবার তোহাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, তোহা হোসাইনের ফেসবুক পেজ ও টিকটকের আইডি থেকে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তার প্রমোশন করা আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলাগ্রেফতারপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন