• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ১৩:২৬
অ+
অ-
সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রাজধানীর হাতিরঝিলের পেয়ারাবাগে সৎ মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বাবা আনোয়ার হোসেনকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আনোয়ার নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখলা ইউনিয়নের পূর্ব সোনাখালীর মৃত হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু) ও অ্যাডভোকেট ফাহাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাবেক এমপি নবী নেওয়াজ ৫ দিনের রিমান্ডে
তরুণীকে মারধর : আপন কফি হাউজের ম্যানেজার ও কর্মচারী রিমান্ডে
দুর্নীতির মামলায় এভিয়েটের নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন

সৎ মেয়েকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা ২০২২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১ এপ্রিল সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগীর মা রাজধানীর হাতিরঝিল এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। বাদীর প্রথম পক্ষের বিবাহবিচ্ছেদ হলে দুই সন্তানসহ আসামি আনোয়ার তাকে বিয়ে করেন। ২০২২ সালের ৪ আগস্ট মামলার বাদীর দ্বিতীয় স্বামীর কাছে প্রথম পক্ষের ১৪ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে বাইরে যান। এদিন ভুক্তভোগী মেয়ের গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন আসামি আনোয়ার। ঘটনার দিন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ আসামি ভুক্তভোগী মেয়েকে ১০ থেকে ১২ বার ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ