• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৫, ১২:৫১
অ+
অ-
হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

উত্তরার বাড়িতে তুরিন আফরোজের মা ও ভাই থাকতে পারবেন : হাইকোর্ট
‘তুরিন আফরোজ ক্ষমতার সবরকম অপব্যবহার করেছেন’
ফ্যাসিস্ট সরকারের সময় আমি নিজেই বঞ্চিত : আদালতকে তুরিন আফরোজ

বিজ্ঞাপন

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড