• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আমি রেমিটেন্স যোদ্ধা, মেঘনার সঙ্গে কোনো সম্পর্ক নেই : দেওয়ান সমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫, ১৬:২৩
অ+
অ-
আমি রেমিটেন্স যোদ্ধা, মেঘনার সঙ্গে কোনো সম্পর্ক নেই : দেওয়ান সমির

আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী সানজানা ম্যান পাওয়ারের মালিক মো. দেওয়ান সমির সাংবাদিকদের বলেছেন, আমি এ মামলার ঘটনার সঙ্গে জড়িত নয়। আত্মীয়-স্বজনদের বলেছি মেঘনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো জাতীয় চক্রান্তে নেই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন জাপানে ছিলাম।

বিজ্ঞাপন

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের হওয়া প্রতারণা ও চাঁদা দাবির মামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) দেওয়ান সমিরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় দেওয়ান সমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধৈর্য ধরুন, সঠিক ফল আসবে। আমি যদি অন্যায় করে থাকি, রাষ্ট্র থেকে যদি শাস্তি দেয় তা মেনে নেব।

আরও পড়ুন

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম
‘সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে নয়’
মডেল মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেঘনা আদালতে বলেছে তার একটা মাত্র পুরুষ। তিনি হলেন সৌদি রাষ্ট্রদূত। আমি তার বয়ফ্রেন্ড না।

সৌদি রাষ্ট্রদূতকে চেনেন না বা জানেন না বলেও দাবি করেন তিনি। দেওয়ান সমির বলেন,আমি সঠিক বিচার চাই। রাষ্ট্রদূতকে আনা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিকে আনা হোক, মেঘনাকেও আনা হোক। আমি এ মামলার ঘটনার সঙ্গে জড়িত নয়। আত্মীয়-স্বজনদের বলেছি মেঘনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো জাতীয় চক্রান্তে নেই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন জাপানে ছিলাম।

সুন্দরী মেয়েদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার ঘটনায় ভাটারা থানার মামলায় গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

গত ১৭ এপ্রিল দেওয়ান সমিরকে ধানমন্ডি থানার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সমির দেওয়ানকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতঅপরাধপুলিশঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল