• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আদালতে আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫, ১৩:১০
অ+
অ-
সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আদালতে আইনজীবী
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অপরদিকে তার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন শুনানিতে বলেন, আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র। পরবর্তীতে নির্বাচনে অংশ নিলে তিনি বিজয়ী হবেন। তিনি যাতে নির্বাচন করতে না পারেন সেজন্য এসব মামলা দেওয়া হচ্ছে।

এসময় এজলাসে উপস্থিত আইনজীবীরা তার বক্তব্যের বিরোধিতা করেন। তারা বলেন, তিনি (আতিক) বিনা ভোটে নির্বাচিত মেয়র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম, কামাল আহমেদসহ ৪ জন
পিছমোড়া করে হাতকড়া পরিয়ে প্রিজনভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে
সাবেক মেয়র আতিক ফের রিমান্ডে

এদিন মেয়র আতিককে আদালতে হাজির করা হয়। এরপর পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞাপন

দুই মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আতিকুল ইসলামআদালতমামলাহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন