• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক আইজিপি ও জিয়াউল আহসানসহ ১৩ জনকে নেওয়া হলো ট্রাইব্যুনালে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৫, ১১:২৫
অ+
অ-
সাবেক আইজিপি ও জিয়াউল আহসানসহ ১৩ জনকে নেওয়া হলো ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল মো. মুকুল হোসেন এবং রবিউল আলম।

আরও পড়ুন

ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ
অনলাইন জুয়া বন্ধে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে আদালতে বিক্ষোভ কর্মসূচি

বিজ্ঞাপন

পৃথক চারটি মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল, পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে।

এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ