• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
স্বামী চিকিৎসাধীন

প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫, ১৫:১১
অ+
অ-
প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে শুনানির জন্য তার আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।

জানা গেছে, আবেদনে বলা হয়, দীপু মনির স্বামী হাসপাতালে, চিকিৎসাধীন, স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে, '২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি' সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে। 

এই বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

একইদিনে জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এএসএস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল

জুলাইয়ে মোহাম্মদপুরে ৯ হত্যানানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল