• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

রায়ের পর জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১২:০৯
অ+
অ-
রায়ের পর জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা ৫২ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। তারা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ২ রাকাত শোকরানা নামাজ আদায় করেন।

নামাজের পর সাংবাদিকদের কাছে শুকরিয়া প্রকাশ করেন জামায়াত নেতাকর্মীরা। তারা বলেন, মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের রায়ের জন্য আমাদের অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

আরও পড়ুন

আজহারের ফাঁসির রায় ছিল বিচারের নামে অবিচার : আপিল বিভাগ
রায়ে সত্যের বিজয় হয়েছে : ডা. তাহের
জামায়াত নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ

বিজ্ঞাপন

dhakapost

আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন এসময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মতিউর রহমান, জামায়াতের ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, মাসুদ সাঈদী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ।

এমএইচডি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টসুপ্রিম কোর্টজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট