• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

অস্ত্র মামলায় গ্রেপ্তার সুব্রত বাইনসহ চার জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৬:৩২
অ+
অ-
অস্ত্র মামলায় গ্রেপ্তার সুব্রত বাইনসহ চার জন রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

একই মামলায় গ্রেপ্তার অপর তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আসামিরা হলেন— আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফ।

এদিন তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার আনুমানিক ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে। পরে বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এনআর/এসআইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতরিমান্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল