• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ভূতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ১২:৫৫
অ+
অ-
ভূতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন : শাজাহান খান
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) এ মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শুনানিতে আদালতে কথা বলেন শাজাহান খান। তিনি ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে বলেন, বিজ্ঞ পিপি সাহেব উনি বিএনপির বড় নেতা। ভূতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?

আরও পড়ুন

আনিসুল-সালমান-শাজাহানসহ ৫ জন রিমান্ডে
হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় বন্ধুসহ জামিন পেলেন তৃতীয় স্ত্রী
শামীম ওসমানের ২টি প্লট ক্রোক, ২৯ ব্যাংক হিসাব ফ্রিজ

বিজ্ঞাপন

উত্তরে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছেন। তিনি (শাজাহান খান) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তারা সাধারণ আসামি নন। তারা মিডিয়ায় এসে স্বীকার করেছেন আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না। দমন করা হবে।

তিনি আরও বলেন, আমরা তো এসব ঘটনায় কোনো মামলা করিনি। ভুক্তভোগীদের আত্মীয়রা মামলা করেছে। রিমান্ডেও তো আমরা নিই না। আমাদের শুনানি করার কাজ, সেটা আমরা করি।

শুনানি শেষে এ মামলায় শাজাহান খান, আনিসুল হক ও সালমান এফ রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

এ দিন রিমান্ড মঞ্জুর শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের দেখে হাসেন শাজাহান খান। সাংবাদিকের উদ্দেশ করে তিনি বলেন, তোমরা কেমন আছ? এসময় তিনি বলেন, এক হাতে তালি বাজে না। এই যে ওই সময় মব সৃষ্টি করে মানুষ হত্যা করল, সেই বিচার হবে। এরপর তাকে হাজতখানায় প্রবেশ করানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্টে মারা যান তিনি। এ ঘটনায় গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলারিমান্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল