• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ধামাকার চেয়ারম্যান ডা. এম. আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৫, ২০:৫৬
অ+
অ-
ধামাকার চেয়ারম্যান ডা. এম. আলী কারাগারে

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে ডা. এম. আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের ভাটারা থানার নন জিআর শাখার উপ-পরিদর্শক মো. মোস্তফা হোসেন জানান, আসামি মুজতবা আলীকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরে গেজেট প্রকাশ
মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ আটক তিনজন কারাগারে
চানখারপুলে হত্যা : আসামি পক্ষে শুনানি শুরু

বিজ্ঞাপন

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, ধামাকা ই-কমার্স দ্বারা প্রতারিত ভুক্তভোগীরা শনিবার রাত সোয়া ৮ টার দিকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। অনুসন্ধানক্রমে এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজার তথ্য পাওয়া যায়। এছাড়া আরও পর্যালোচনা করে দেখা যায়, আসামি মুজতবা আলীর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ভুক্তভোগীরা তাকে আটকের পর সেই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় চরম উত্তেজনা বিরাজমান। এমতাবস্থায় তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতগ্রেফতারকারাগারই কমার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার