• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

মাইলস্টোন ট্র্যাজেডি : ভিকটিমদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ করে দিতে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ১২:৪৫
অ+
অ-
মাইলস্টোন ট্র্যাজেডি : ভিকটিমদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ করে দিতে রিট

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে বিমানবন্দর এলাকায় ৪তলার বেশি কোনো বিল্ডিং না নির্মাণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। আগামী রোববার (২৭ জুলাই) হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ
বিমান বিধ্বস্ত : কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) পৃথক আরেকটি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। সাত দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। ঢাকাসহ দেশের সব  জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেছেন আদালত।

এমএইচডি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টবিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত