• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
  2. চট্টগ্রাম
ঋণখেলাপি মামলা

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৫, ১৬:৫০
অ+
অ-
বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৬০ কোটি ৭৭ লাখ টাকা ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) অর্থঋণ (আদালত-১) চট্টগ্রামের বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। তবে আজ (মঙ্গলবার) বিষয়টি নিয়ে জানাজানি হয়। অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক নগরের পাহাড়তলী শাখা থেকে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, এগুলো নিলামে কেউ কিনতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন

সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন রিমান্ডে
এবার চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে ওই বছরের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন সরকারের পতন হয়। (আট বছর পর) গত বছরের ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিআদালতচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে