• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে এক বছরে আইনি সেবা পেলেন ৩০৭২ জন বিচারপ্রার্থী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২
অ+
অ-
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে এক বছরে আইনি সেবা পেলেন ৩০৭২ জন বিচারপ্রার্থী

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ থেকে গত এক বছরে আইনি সেবা পেয়েছেন ৩০৭২ জন বিচারপ্রার্থী।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করে। একইসঙ্গে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও চালু কার হয়েছে। চালু করার পর থেকেই ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৩০৭২টি কল আসে। 

আরও পড়ুন

শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের সাক্ষ্য শুরু
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান 
সেদিন ছেলের রক্তে ভিজে গিয়েছিল আনাসের মায়ের কাপড়

বিজ্ঞাপন

আইনি পরামর্শ সেবা গ্রহণে সারা দেশ থেকে ১৬৬৮ টি কল আসে, এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ১১৫৭টি কল আসে। যার সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর গত সেপ্টেম্বর মাস হতে আজ পর্যন্ত সর্বমোট ৬১টি অভিযোগ আসে। অভিযোগগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্হিভূত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেল্পলাইন কর্তৃক কি করণীয় সে বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হয়। সুপ্রিম কোর্ট হেল্পলাইন আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাগুলো দূরীকরণের কার্যকর পদক্ষেপ রাখছে যা থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত আট মাসে মোট ১৮৬টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ ৯৬টি। যার সবগুলো সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

বিজ্ঞাপন

অবশিষ্ট ৯০টি অভিযোগ বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত। যার মধ্যে, হাইকোর্ট বিভাগের বিচারকদের বিরুদ্ধে ৫টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৩২টি, আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৬টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩৭টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৯টি অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য, সপ্তাহে ৫ দিন (রোববার-বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকে।

এমএইচডি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল