• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

নড়াইলের সাবেক এমপি মুক্তি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৫, ২০:৩৬
অ+
অ-
নড়াইলের সাবেক এমপি মুক্তি কারাগারে

রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম কবিরুল হক মুক্তিসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামি হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২৫ সেপ্টেম্বর তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পার্শ্বে সেতুর উপর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে।

মিছিলে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেয়। এ সময় রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে বিক্ষোভকারীরা। 

এ ঘটনায় গুলশান থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এনআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরকারাগারআদালতমামলারিমান্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার