• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
কুষ্টিয়ায় ৬ হত্যা

ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪
অ+
অ-
ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, ট্রাইব্যুনাল-২ এ হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জন হত্যাসহ তিনটি অভিযোগ সম্বোলিত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

পিকে হালদারের সহযোগী, হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর কারাগারে
আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আহসান হাবিব কারাগারে 
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ইস্যু থাকায় নাম বলেননি প্রসিকিউশন।

এর আগে, ২৫ সেপ্টেম্বর একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এমআরআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল

জুলাইয়ে মোহাম্মদপুরে ৯ হত্যানানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল