• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেওয়ার মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৫, ১৪:২৯
অ+
অ-
ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেওয়ার মামলায় গ্রেপ্তার হাজী সেলিম
ফাইল ছবি

রাজধানীর চকবাজার থানা এলাকায় ‘দীন অ্যান্ড সন্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে সেখানে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য জানান। 

এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এসময় হাজী সেলিমকে দেখে ‘ভিআইপি চোর’ স্লোগান দেন উপস্থিত জনগণ। পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন বাদীপক্ষ। আসামিপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন ‘দীন অ্যান্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ভেঙে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ