বিজ্ঞাপন

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পুত্রবধূর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পুত্রবধূর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের পুত্রবধূ নুসরাত নাহারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক অভিযোগ সংশ্লিষ্ট নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানায় দুদুক।

এনআর/এসএম