• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
উত্তরায় গণহত্যা

আতিকসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় আরও বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৫, ১৪:০১
অ+
অ-
আতিকসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় আরও বাড়লো

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

আরও পড়ুন

স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত
সন্ত্রাস বিরোধী মামলায় সেই মার্কিন নাগরিক ফের ৫ দিনের রিমান্ডে
‘সেনানিবাসের সাবজেলে জেল কোড নিশ্চিত করা খুবই জরুরি’
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজনভ্যানেই ট্রাইব্যুনাল ছাড়লেন ১৫ সেনা কর্মকর্তা

বিজ্ঞাপন

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল-নোমান। তিনি এ মামলার অগ্রগতি নিয়ে অবহিত করেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তবে বশির উদ্দিনের হাত ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় ট্রাইব্যুনাল বলেন- হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসতে হবে। কিন্তু নো হসপিটালাইজড।

উত্তরায় গণহত্যার এ মামলায় মোট আসামি ২১ জন। এর মধ্যে মেয়র আতিকসহ ১২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আতিক ছাড়া অন্যরা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা ও মো. শাহ আলম। আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। 

গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু জমা না দেওয়ায় আজ পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এদিনও দাখিল করতে না পারায় সময়ের আবেদন করে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকসহ আওয়ামী লীগ নেতারা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন আসামিরা।

এমআরআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতআতিকুল ইসলামজুলাই গণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ