• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১১:১৪
অ+
অ-
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পর আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে পরীক্ষার্থীকে ইন্টিমেশন জমা দিতে হয়।

আরও পড়ুন
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সরব আইনজীবীরা, নীরব এডহক কমিটি
ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির আইনজীবী সনদ স্থগিত

বিজ্ঞাপন

ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস পার হলে প্রয়োজনীয় কার্যক্রম শেষে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার কাউন্সিলআইনজীবী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে মানবিক বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে মানবিক বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল

জুলাই সনদ না থাকলে নির্বাচনের কী থাকে, প্রশ্ন শিশির মনিরের

জুলাই সনদ না থাকলে নির্বাচনের কী থাকে, প্রশ্ন শিশির মনিরের

৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী