• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

প্রতারণার মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ১৩:২৪
অ+
অ-
প্রতারণার মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন— গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়িদা হোসেন।

আরও পড়ুন
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ
ইনুর অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি ২৮ অক্টোবর
বিএনপিকর্মী হত্যা মামলায় ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।

সিইও আদাল‌ত থেকে জা‌মিন পাওয়ার বিষয়ে জিপির বক্তব্য

বিজ্ঞাপন

গ্রামীণফোন জানায়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি, আদালতে ন্যায়বিচার পাবো।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতগ্রামীনফোন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা